৬। হজ পালনে ইচ্ছুক প্রত্যেক ব্যক্তিকে― (ক) বাংলাদেশের নাগরিক ও মুসলিম ধর্মাবলম্বী হইতে হইবে; (খ) নির্ধারিত মেডিকেল বোর্ড কর্তৃক শারীরিক ও মানসিকভাবে যোগ্য ঘোষিত হইতে হইবে; (গ) আর্থিক সচ্ছলতা থাকিতে হইবে; (ঘ) নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধন করিতে হইবে; (ঙ) নির্ধারিত পরিমাণ অর্থ পরিশোধ করিতে হইবে; (চ) সরকার কর্তৃক, সময় সময়, প্রদত্ত নির্দেশনা ও নির্ধারিত শর্তাদি প্রতিপালন করিতে হইবে; (ছ) বিধি দ্বারা নির্ধারিত অন্য কোনো যোগ্যতা অর্জন ও শর্তাদি প্রতিপালন করিতে হইবে।