৫। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, হজ ব্যবস্থাপনা পরিবীক্ষণ, সার্বিক পর্যালোচনা এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, একটি নির্বাহী কমিটি গঠন করিবে। (২) উপ-ধারা (১) এর অধীন গঠিত কমিটির কার্যপরিধি হইবে নিম্নরূপ, যথা:― (ক) সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনার লক্ষ্যে পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান; (খ) হজ প্যাকেজ অনুমোদন; (গ) সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও প্রতিষ্ঠানের সহিত সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান; (ঘ) জাতীয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিতকরণ; (ঙ) বিধি দ্বারা নির্ধারিত অন্য কোনো কার্য। (৩) উপ-ধারা (১) এর…