১৭। (১) সরকার, কোনো দৈব-দুর্বিপাক, মৃত্যু, দুর্ঘটনা, হজযাত্রীদের সেবা প্রদানের জন্য উদ্ভূত আকস্মিক চাহিদা পূরণ বা অপ্রত্যাশিত ব্যয় নির্বাহের জন্য একটি আপৎকালীন তহবিল গঠন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন গঠিতব্য আপৎকালীন তহবিলের উৎস হইবে নিম্নরূপ, যথা:― (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) হজযাত্রী কর্তৃক প্রদত্ত অর্থ; (গ) স্বীকৃত উপায়ে কোনো ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান; (ঘ) সরকারের অনুমোদনক্রমে গৃহীত বৈদেশিক অনুদান ; (ঙ) অন্য কোনো বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ। (৩) আপৎকালীন তহবিল পরিচালনা সংক্রান্ত অন্যান্য বিষয়াদি বিধি দ্বারা নির্ধারিত হইবে: তবে শর্ত থাকে যে, এই আইনের অধীন বিধি প্রণীত না…