১৩। (১) কোনো এজেন্সি ধারা ১২ এর দফা (ক) হইতে দফা (জ) তে উল্লিখিত কোনো অনিয়ম বা অসদাচরণ করিলে, কর্তৃপক্ষ, নির্ধারিত পদ্ধতিতে, যথাযথ তদন্ত সাপেক্ষে ও শুনানির সুযোগ প্রদান করিয়া উক্ত এজেন্সির নিবন্ধন সনদ বাতিল করিতে পারিবে। (২) কোনো এজেন্সি ধারা ১২ এর দফা (ঝ) হইতে দফা (ড) তে উল্লিখিত কোনো অনিয়ম বা অসদাচরণ করিলে, কর্তৃপক্ষ, নির্ধারিত পদ্ধতিতে, যথাযথ তদন্ত সাপেক্ষে ও শুনানির সুযোগ প্রদান করিয়া উক্ত এজেন্সির বিরুদ্ধে নিম্নবর্ণিত যে কোনো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করিত পারিবে, যথা:― (ক) হজ এজেন্সির ক্ষেত্রে উক্ত এজেন্সি বা, ক্ষেত্রমত, স্বত্বাধিকারীকে অনধিক ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা জরিমানা; (খ) ওমরাহ…