১২। কর্তৃপক্ষ, কোনো এজেন্সির নিম্নবর্ণিত কোনো অনিয়ম বা অসদাচরণের জন্য ধারা ১৩ এর অধীন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে, যথা:― (ক) অসত্য তথ্য বা প্রতারণার মাধ্যমে নিবন্ধন গ্রহণ; (খ) নিবন্ধন সনদের কোনো শর্ত লঙ্ঘন; (গ) নিবন্ধন সনদপ্রাপ্তির পর কোনো ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়া; (ঘ) রাষ্ট্রীয় ভাবমুর্তি ক্ষুণ্ন হইতে পারে এইরূপ কোনো প্রচার ও প্রচারণা; (ঙ) কোম্পানি, সংস্থা, অংশীদারি কারবার বা আইনগত সত্তার ক্ষেত্রে উহার অবসায়ন; (চ) যথোপযুক্ত কারণ ব্যতিরেকে একাদিক্রমে ৩ (তিন) বৎসর কোনো হজ বা, ক্ষেত্রমত, ওমরাহ কার্যক্রম পরিচালনা করিতে ব্যর্থতা; (ছ) নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নবায়নে ব্যর্থতা; (জ)…