৮। (ক) হিন্দুধর্মীয় প্রতিষ্ঠান, উপাসনালয় এবং শ্মশান প্রতিষ্ঠা, সংস্কার, সংরক্ষণ, উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান; (খ) হিন্দুধর্মীয় উপাসনালয়ের পবিত্রতা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ; (গ) হিন্দু ধর্মের অনুসারীদের দেশে-বিদেশে তীর্থভ্রমণে সহায়তা প্রদান; (ঘ) হিন্দুধর্মীয় উৎসব পালনে সহায়তা প্রদান; (ঙ) দুঃস্থ হিন্দুদের আর্থিক সহায়তা প্রদান; (চ) ট্রাস্টের সর্বক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যথাযথ প্রয়োগ ও ব্যবহার নিশ্চিতকরণ; (ছ) ধর্মীয় শাস্ত্র ও সংস্কৃত ভাষা বিষয়ে পুরোহিত ও সেবাইতগণের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ; (জ) হিন্দুধর্মীয় বিষয়ে শিক্ষা ও গবেষণার জন্য…