৭। (১) এই ধারার অন্যান্য বিধানাবলি সাপেক্ষে ট্রাস্টি বোর্ড উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (২) ট্রাস্টি বোর্ডের সভা, চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত সময়, তারিখ ও স্থানে সদস্য-সচিব কর্তৃক আহূত হইবে। (৩) চেয়ারম্যান ট্রাস্টি বোর্ডের সকল সভায় সভাপতিত্ব করিবেন, তবে তাহার অনুপস্থিতিতে সিনিয়র ভাইস-চেয়ারম্যানদ্বয় জ্যেষ্ঠতানুসারে এবং তাহাদের অনুপস্থিতিতে ভাইস-চেয়ারম্যান এবং উল্লিখিত সকলের অনুপস্থিতিতে চেয়ারম্যানের নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোনো ট্রাস্টি সভায় সভাপতিত্ব করিবেন। (৪) ট্রাস্টি বোর্ডের মোট সদস্য সংখ্যার অন্যূন এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতিতে সভার কোরাম হইবে। (৫) ট্রাস্টি…