১২। ট্রাস্টের তহবিল (১) হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট তহবিল নামে ট্রাস্টের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) সরকার অনুমোদিত দেশি বা বিদেশি উৎস হইতে প্রাপ্ত অর্থ; (ঘ) সরকারের পূর্বানুমতিক্রমে কোনো ব্যাংক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান হইতে প্রাপ্ত ঋণ; (ঙ) তহবিলের বিনিয়োগ হইতে আহরিত অর্থ; (চ) ট্রাস্টের নিজস্ব উৎস হইতে প্রাপ্ত আয়; এবং (ছ) ট্রাস্টি বোর্ড কর্তৃক অনুমোদিত অন্য কোনো উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) তহবিলের অর্থ ট্রাস্টের নামে ট্রাস্টি বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো তপশিলি…