১২। (১) এই আইনের অধীন হিন্দু বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে বিবাহের পক্ষদ্বয় বা তদ্কর্তৃক মনোনীত প্রতিনিধি কর্তৃক আবেদনের প্রেক্ষিতে হিন্দু বিবাহ নিবন্ধক বিধি দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে উক্ত বিবাহ নিবন্ধনের প্রতিলিপি সরবরাহ করিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন বিবাহ নিবন্ধনের প্রতিলিপি গ্রহণের জন্য নির্ধারিত ফিস প্রদেয় হইবে।