১১। (১) প্রত্যেক হিন্দু বিবাহ নিবন্ধক নির্ধারিত ফরম ও পদ্ধতিতে নিবন্ধন বহি সংরক্ষণ করিবেন। (২) প্রত্যেক হিন্দু বিবাহ নিবন্ধক প্রত্যেক বৎসরের শুরুতে উপ-ধারা (১) এ উল্লিখিত নিবন্ধন বহিতে নতুন ক্রমিক নম্বর উল্লেখপূর্বক বিবাহ নিবন্ধন করিবেন। (৩) প্রত্যেক হিন্দু বিবাহ নিবন্ধক তদ্কর্তৃক রক্ষিত নিবন্ধন বহি লেখা শেষ না হওয়া পর্যন্ত নিরাপদ স্থানে সংরক্ষণ করিবেন এবং তিনি স্বীয় এলাকা ত্যাগ করিলে, তাহার নিয়োগ বাতিল বা স্থগিত করা হইলে তাৎক্ষণিকভাবে উক্ত নিবন্ধন বহি ও অন্যান্য কাগজপত্র, নিরাপত্তা হেফাজতের জন্য, সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রারের নিকট জমা প্রদান করিবেন।