৮। বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত কর্মচারী থাকিবেন, যথা: (ক) উপাচার্য; (খ) উপউপাচার্য (গ) ট্রেজারার; (ঘ) ডিন; (ঙ) রেজিস্ট্রার; (চ) পরীক্ষা নিয়ন্ত্রক; (ছ) বিভাগীয় চেয়ারম্যান; (জ) পরিচালক (গবেষণা); (ঝ) পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম); (ঞ) পরিচালক (অর্থ ও হিসাব); (ট) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন); (ঠ) ছাত্র বিষয়ক উপদেষ্টা; (ড) প্রক্টর; (ঢ) প্রভোস্ট; (ণ) গ্রন্থাগারিক; (ত) প্রধান প্রকৌশলী; (থ) প্রধান চিকিৎসক; এবং (দ) সংবিধি দ্বারা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী হিসাবে ঘোষিত অন্যান্য কর্মচারী।