৩৬। (১) এই ধারায় বর্ণিত পদ্ধতিতে সিন্ডিকেট সংবিধি প্রণয়ন, সংশোধন বা বাতিল করিতে পারিবে। (২) তপশিলে বর্ণিত সংবিধি বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি হইবে। (৩) একাডেমিক কাউন্সিল বা বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো কর্তৃপক্ষ সিন্ডিকেটের নিকট সংবিধি সংশোধনের প্রস্তাব করিতে পারিবে। (৪) সিন্ডিকেট কর্তৃক প্রণীত সকল সংবিধি সিন্ডিকেটের সুপারিশসহ অনুমোদনের জন্য আচার্যের নিকট পেশ করিতে হইবে: তবে শর্ত থাকে যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের কর্মের শর্তাবলি সংক্রান্ত সংবিধিতে আচার্যের অনুমোদনের প্রয়োজন হইবে না। (৫) কোনো সংবিধি অনুমোদনের জন্য প্রস্তাব প্রাপ্তির পর আচার্য সংবিধিটি বা উহার কোনো বিধান পুনর্বিবেচনার…