৩০। (১) বিশ্ববিদ্যালয়ের একটি পরিকল্পনা ও উন্নয়ন কমিটি থাকিবে এবং নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে পরিকল্পনা ও উন্নয়ন কমিটি গঠিত হইবে, যথা : (ক) উপাচার্য, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) উপউপাচার্য; (গ) ট্রেজারার; (ঘ) সকল ডিন; (ঙ) পরিচালক (গবেষণা); (চ) পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম); (ছ) উপউপাচার্য কর্তৃক মনোনীত ১ (এক) জন বিভাগীয় চেয়ারম্যান; (জ) সরকার কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ে চাকুরিরত নহেন এইরূপ ৩ (তিন) জন ব্যক্তি যাহাদের মধ্যে ১ (এক) জন প্রকৌশলী, ১ (এক) জন স্থপতি এবং ১ (এক) জন অর্থ ও হিসাব বিশেষজ্ঞ; (ঝ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত ২ (দুই) জন অধ্যাপক; (ঞ) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী;…