২১। (১) একাডেমিক কাউন্সিল নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা : (ক) উপাচার্য, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) উপউপাচার্য; (গ) অনুষদসমূহের ডিন; (ঘ) বিভাগসমূহের চেয়ারম্যান; (ঙ) সকল অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক; (চ) বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক; (ছ) বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা); (জ) বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম); (ঝ) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক; (ঞ) সরকার কর্তৃক মনোনীত কৃষি গবেষণা প্রতিষ্ঠানসমূহের মধ্য হইতে অন্যূন একজন কৃষি গবেষণা বিশেষজ্ঞ; (ট) সিন্ডিকেট কর্তৃক মনোনীত বাংলাদেশের কোনো সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ডিন; এবং (ঠ) রেজিস্ট্রার, যিনি উহার সদস্য-সচিবও…