১৮। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথা : (ক) উপাচার্য, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) আচার্য কর্তৃক মনোনীত বাংলাদেশের অন্য কোনো সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের ১ (এক) জন উপাচার্য; (গ) স্পীকার কর্তৃক মনোনীত ২ (দুই) জন সংসদ সদস্য; (ঘ) উপউপাচার্য; (ঙ) ট্রেজারার; (চ) বিভাগীয় কমিশনার, সিলেট; (ছ) নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল; (জ) মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর; (ঝ) সরকার কর্তৃক মনোনীত শিক্ষা মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (ঞ) সরকার কর্তৃক মনোনীত কৃষি মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১(এক) জন প্রতিনিধি; (ট) সরকার…