৭। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ইনস্টিটিউটের পরিচালনা পরিষদ গঠিত হইবে, যথা:- (ক) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) সিনিয়র সচিব/সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, যিনি উহার ভাইস-চেয়ারম্যানও হইবেন; (গ) প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর; (ঘ) প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর; (ঙ) চেয়ারম্যান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ; (চ) প্রধান স্থপতি, স্থাপত্য অধিদপ্তর; (ছ) চেয়ারম্যান, বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদ; (জ) পরিকল্পনা কমিশন কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (ঝ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব…