৬। ইনস্টিটিউটের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (ক) ইমারতের নকশা প্রণয়ন ও নির্মাণ, নির্মাণ উপকরণ-শিল্প এবং মানব বসতির সহিত সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার উপর কারিগরি ও বৈজ্ঞানিক অনুসন্ধান এবং গবেষণা কার্যক্রম পরিচালনা; (খ) দেশজ নির্মাণ উপকরণের প্রাপ্যতা, উন্নয়ন ও ব্যবহার এবং পরিবেশবান্ধব নির্মাণ উপকরণের উন্নয়নে গবেষণা পরিচালনা; (গ) ক্রমিক (খ) এ উল্লিখিত নির্মাণ সামগ্রী ও উপকরণ প্রস্তুতে প্রণোদনা প্রদান ও ব্যবহারে উৎসাহিতকরণ এবং এই সকল বিষয়ে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সুপারিশকরণ; (ঘ) ইমারত নির্মাণের ক্ষেত্রে মাননিয়ন্ত্রণ কৌশল (quality control measures) এর সক্ষমতা বৃদ্ধি ও উহা অনুসরণে উৎসাহ…