২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,- (১) “ইনস্টিটিউট” অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট; (২) “কমিটি” অর্থ পরিচালনা পরিষদের নির্বাহী কমিটি; (৩) “চেয়ারম্যান” অর্থ পরিচালনা পরিষদের চেয়ারম্যান; (৪) “পরিচালনা পরিষদ” অর্থ ধারা ৭ এর অধীন গঠিত ইনস্টিটিউটের পরিচালনা পরিষদ; (৫) “প্রবিধান” অর্থ ধারা ২৫ এর অধীন প্রণীত প্রবিধান; (৬) “বিধি” অর্থ ধারা ২৪ এর অধীন প্রণীত বিধি; (৭) “মহাপরিচালক” অর্থ ইনস্টিটিউটের মহাপরিচালক; এবং (৮) “সদস্য’’ অর্থ পরিচালনা পরিষদের কোনো সদস্য।