১৭। (১) ইনস্টিটিউটের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত উৎস হইতে অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) কোনো ব্যক্তি, সংস্থা বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) সরকারের পূর্বানুমোদনক্রমে কোনো বিদেশি সরকার অথবা দেশি বা বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থা হইতে প্রাপ্ত অনুদান ও সাহায্য; (ঘ) গৃহীত ঋণ; (ঙ) ইনস্টিটিউট কর্তৃক গৃহীত ফি; (চ) ইনস্টিটিউটের সম্পদ বিক্রয় অথবা ভাড়া হইতে প্রাপ্ত অর্থ; এবং (ছ) অন্য যে কোনো বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) তহবিলের অর্থ ইনস্টিটিউটের নামে ইনস্টিটিউট কর্তৃক নির্দিষ্টকৃত কোনো তপশিলি ব্যাংকে জমা রাখিতে হইবে এবং পরিচালনা পরিষদ কর্তৃক…