১৬। ইনস্টিটিউট, সরকারের পূর্বানুমোদনক্রমে, পরিচালনা পরিষদের সম্মতি গ্রহণপূর্বক, আইনের অধীন উহার কার্যাবলি সম্পাদনের জন্য বাংলাদেশের অভ্যন্তরীণ উৎস হইতে প্রয়োজনীয় ঋণ গ্রহণ করিতে পারিবে এবং উক্ত ঋণ প্রযোজ্য শর্তাবলির অধীন পরিশোধের জন্য ইনস্টিটিউট দায়ী থাকিবে।