১২। (১) ইনস্টিটিউটের একজন মহাপরিচালক থাকিবেন। (২) মহাপরিচালক সরকার কর্তৃক, গৃহায়ন ও ইমারত নির্মাণ সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিগণের মধ্য হইতে, নির্ধারিত শর্তসাপেক্ষে নিযুক্ত হইবেন। (৩) মহাপরিচালক ইনস্টিটিউটের প্রধান নির্বাহী হইবেন, এবং তিনি - (ক) এই আইন এবং তদধীন প্রণীত বিধি ও প্রবিধান অনুযায়ী কার্য সম্পাদন করিবেন; (খ) ইনস্টিটিউটের কার্যসম্পাদনে কোনো জরুরি পরিস্থিতির উদ্ভব হইলে সেইক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিতে পারিবেন এবং গৃহীত পদক্ষেপ, যথাশীঘ্র সম্ভব, নির্বাহী কমিটির পরবর্তী সভায় অবহিতকরণ এবং পরিচালনা পরিষদের সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করিবেন; এবং (গ) পরিচালনা পরিষদ…