১১। নির্বাহী কমিটির কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (ক) পরিচালনা পরিষদের অনুমোদনের জন্য ইনস্টিটিউটের কার্যাবলির সহিত সঙ্গতিপূর্ণ প্রস্তাব ও কর্মসূচি প্রণয়ন এবং অনুমোদিত সকল প্রস্তাব ও কর্মসূচি বাস্তবায়ন; (খ) পরিচালনা পরিষদের নির্দেশনা অনুযায়ী গৃহায়ন ও ইমারত নির্মাণ ক্ষেত্রে গবেষণা এবং কারিগরি ও বৈজ্ঞানিক সমীক্ষা পরিচালনা; (গ) পরিচালনা পরিষদকে উহার কার্যসম্পাদনে সহায়তা প্রদান; এবং (ঘ) প্রবিধান দ্বারা নির্ধারিত বা, সময় সময়, পরিচালনা পরিষদ বা, ক্ষেত্রমত, সরকার কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ ও কার্যসম্পাদন।