৫। (১) হাট ও বাজার স্থাপনকারী কর্তৃপক্ষ বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে সংশ্লিষ্ট হাট ও বাজার সংরক্ষণ ও উন্নয়ন করিবে। (২) হাট ও বাজারের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা, টোল, কর, রেইট বা, ক্ষেত্রমত, ফি বা মাশুল আদায়, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নসহ সকল কার্যক্রম তত্ত্বাবধানের জন্য হাট ও বাজার স্থাপনকারী কর্তৃপক্ষ জেলা, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন ও ইউনিয়ন পরিষদ পর্যায়ে যথাক্রমে, জেলা হাট ও বাজার ব্যবস্থাপনা কমিটি, উপজেলা হাট ও বাজার ব্যবস্থাপনা কমিটি, পৌরসভা হাট ও বাজার ব্যবস্থাপনা কমিটি, সিটি কর্পোরেশন হাট ও বাজার ব্যবস্থাপনা কমিটি এবং ইউনিয়ন পরিষদ হাট ও বাজার ব্যবস্থাপনা কমিটি নামে কমিটি গঠন করিতে…