২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,- (১) ‘অধিগ্রহণ' অর্থ স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭ (২০১৭ সনের ২১ নং আইন) এর ধারা ২ এর দফা (১) এ সংজ্ঞায়িত অধিগ্রহণ; (২) ‘কালেক্টর' অর্থ জেলা প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক বা, ক্ষেত্রমত, জেলা প্রশাসক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মচারীও ইহার অন্তর্ভুক্ত হইবে; (৩) ‘চান্দিনা ভিটি' অর্থ হাট ও বাজারের পরিসীমার মধ্যে অবস্থিত যে ভিটির উপর অস্থায়ী দোকানপাট বসে সেই ভিটি; (৪) ‘তোহা বাজার' অর্থ হাট ও বাজারের পরিসীমার মধ্যে প্রান্তিক উৎপাদকের উৎপাদিত পণ্য ক্রয়-বিক্রয়ের নিমিত্ত সংরক্ষিত অবন্দোবস্তযোগ্য উন্মুক্ত স্থান; (৫)…