১৩। (১) এই আইনের অধীন সংঘটিত কোনো অপরাধ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য হইবে। (২) এই আইনের অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, ইহার অধীন সংঘটিত অপরাধের অভিযোগ তদন্ত, আপিল ও বিচার সংক্রান্ত অন্যান্য বিষয়ে ফৌজদারি কার্যবিধির বিধানাবলি প্রযোজ্য হইবে।