১০ । (১) কোনো ব্যক্তি হাট ও বাজারের সরকারি খাস জমি অবৈধভাবে দখলে রাখিতে অথবা উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিরেকে উক্ত খাস জমির উপর কোনো অবৈধ স্থাপনা নির্মাণ বা নির্মাণের উদ্যোগ গ্রহণ করিতে পারিবেন না । (২) উপ-ধারা (১) এর বিধান লঙ্ঘন করিয়া কোনো ব্যক্তি হাট ও বাজারের সরকারি খাস জমি অবৈধভাবে দখলে রাখিলে অথবা উক্ত খাস জমির উপর কোনো অবৈধ স্থাপনা নির্মাণ বা নির্মাণের উদ্যোগ গ্রহণ করিলে কালেক্টর বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো উপযুক্ত কর্মকর্তা উক্ত জমি হইতে উক্ত ব্যক্তিকে উচ্ছেদ বা, ক্ষেত্রমত, উক্ত অবৈধ স্থাপনা অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে এবং উক্ত জমির দখল হাট ও বাজারের…