৭। এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে, কমিশনের দায়িত্ব, ক্ষমতা ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (ক) গুমসংক্রান্ত তথ্য বা অভিযোগ গ্রহণ করা; (খ) গুমের অনুসন্ধান ও তদন্ত পরিচালনা বা ক্ষেত্রমত অনুসন্ধান ও তদন্ত তত্ত্বাবধান করা; (গ) বিভিন্ন আইনে আটকসম্পর্কিত রক্ষাকবচসমূহের প্রতিপালন পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা; (ঘ) বাংলাদেশের নিয়ন্ত্রণাধীন কোনো কারাগার, হাজতখানা ও আটক-কেন্দ্রসহ যে-কোনো স্থান ও স্থাপনা সরেজমিন পরিদর্শন করা; (ঙ) গোপন আটক কেন্দ্র শনাক্ত করিবার উদ্দেশ্যে যেকোনো স্থাপনা পরিদর্শন করা; (চ) গোপন আটক কেন্দ্র শনাক্ত হইলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা; (ছ) গুমসংক্রান্ত…