৪। (১) কোনো সরকারি কর্মচারী বা শৃঙ্খলা-বাহিনীর কোনো সদস্য উক্তরূপ পরিচয়ের বলে নিজে, অথবা শৃঙ্খলা-বাহিনী বা সরকারি কোনো কর্তৃপক্ষের অনুমোদন, সমর্থন বা সম্মতির বলে যেকোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ যদি- (ক) কোনো ব্যক্তিকে গ্রেফতার, আটক, অপহরণ অথবা অন্য যেকোনোভাবে কোনো ব্যক্তির স্বাধীনতা-হরণ করে; এবং (খ) সেই ব্যক্তির গ্রেফতার, আটক, অপহরণ বা স্বাধীনতা-হরণ করার বিষয়টি অস্বীকার করে অথবা ঐ ব্যক্তির অবস্থান, অবস্থা বা পরিণতি গোপন রাখে, এবং উক্তরূপ কার্যের ফলে ঐ ব্যক্তি আইনগত সুরক্ষা হইতে বঞ্চিত হয়, তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য ‘গুম’ ও শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ বলিয়া গণ্য হইবে এবং দায়ী ব্যক্তি…