২৮। (১) International Crimes (Tribunals) Act, 1973 (Act No. XIX of 1973) এর section 3(2)(a) এ উল্লিখিত Crimes against humanity এর অন্তর্ভুক্ত ব্যাপক (Widespread) বা পরিকল্পিত পদ্ধতিতে (Systematic) সংঘটিত Enforced Disappearance অপরাধের ক্ষেত্রে International Crimes (Tribunals) Act, 1973 (Act No. XIX of 1973) এর বিধানাবলি প্রযোজ্য হইবে। (২) কোনো ব্যক্তির বিরুদ্ধে International Crimes (Tribunals) Act, 1973 (Act No. XIX of 1973) এর section 3(2)(a) এর অধীন কোনো কার্যধারা চলমান থাকিলে একই ঘটনায় উক্ত ব্যক্তির বিরুদ্ধে এই অধ্যাদেশের অধীনে কোনো কার্যক্রম পরিচালনা করা যাইবে না। (৩) তদন্ত কার্যক্রম…