২৭। (১) এই অধ্যাদেশের অধীন কমিশনের তত্ত্বাবধানে একটি তথ্যভান্ডার (Database) থাকিবে যেখানে গুম হওয়া ব্যক্তি বা ব্যক্তিদের তথ্য সংরক্ষিত থাকিবে। (২) উক্ত তথ্যভান্ডারে (Database) নিম্নরূপ তথ্য অন্তর্ভুক্ত থাকিবে, যথা:- (ক) গুম হওয়া এবং গুম হইতে উদ্ধারকৃত ব্যক্তির নাম, পিতা ও মাতার নাম, লিঙ্গ, বয়স, পেশা, ঠিকানা; (খ) নিখোঁজ হওয়ার তারিখ, স্থান, প্রেক্ষাপট ও সম্ভাব্য কারণ (যেমন: রাজনৈতিক মতাদর্শ, পেশাগত দ্বন্দ্ব, ফৌজদারি মামলা, পারিবারিক বিরোধ বা সামাজিক প্রেক্ষাপট, ইত্যাদি); (গ) পরিবারের পক্ষ হইতে দখিলকৃত অভিযোগ ও প্রাথমিক সাক্ষ্য; (ঘ) অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানসমূহের পরিচয় (যেমন: বাহিনীর নাম,…