২৬। (১) এই অধ্যাদেশের অধীন কোনো সরকারি কর্মচারী কিংবা শৃঙ্খলা-বাহিনীর কোনো সদস্য বা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলাকালে ট্রাইব্যুনাল বা, ক্ষেত্রমত, কমিশন উক্ত ব্যক্তির বিরুদ্ধে অন্তবর্তীকালীন যেকোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ বা সুপারিশ করিতে পারিবে, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ট্রাইব্যুনাল বা কমিশন কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে উক্ত নির্দেশ বা সুপারিশ অবিলম্বে কার্যকর করিতে বাধ্য থাকিবে। (২) এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে, ট্রাইব্যুনাল কিংবা, ক্ষেত্রমত, কমিশন যে-কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আদেশ প্রদান করিতে পারিবে এবং উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান ট্রাইব্যুনাল বা কমিশন কর্তৃক নির্ধারিত…