২৪৷ গুমের শিকার ব্যক্তির চিকিৎসা ও ভুক্তভোগীর পুনর্বাসন, ক্ষতিপূরণ ও আইনগত সহায়তার লক্ষ্যে কমিশন তাহার তহবিলে অর্থ সংগ্রহ এবং উক্ত তহবিল হইতে ব্যয় করিতে পারিবে এবং এতদুদ্দেশ্যে প্রয়োজন হইলে প্রবিধি প্রণয়ন করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, প্রবিধান প্রণয়ন না হওয়া পর্যন্ত কমিশনের লিখিত সিদ্ধান্তমতে, তহবিল পরিচালনা করা যাইবে।