২২। (১) ভুক্তভোগীর নিম্নবর্ণিত বিষয়ে সত্য জানিবার অধিকার থাকিবে, যথা:- (ক) গুম সম্পর্কিত বিস্তারিত ঘটনা ও পারিপার্শ্বিকতা; (খ) গুম সম্পর্কিত তদন্তের অগ্রগতি ও ফলাফল; এবং (গ) গুম হওয়া ব্যক্তির অবস্থান, অবস্থা বা পরিণতি। (২) ভুক্তভোগীদের গুম সম্পর্কিত সংগঠন গঠন এবং স্বাধীনভাবে উহার কার্যক্রমে অংশগ্রহণের অধিকার থাকিবে। (৩) যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ভুক্তভোগীদের সহায়তা করিতে পারিবে। (৪) ভুক্তভোগীদের আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ (২০০০ সনের ৬ নং আইন) এর অধীন সরকারি আইনগত সহায়তা পাওয়ার অধিকার থাকিবে। (৫) গুম হওয়া ব্যক্তিকে অনুসন্ধান বা শনাক্ত করিবার উদ্দেশ্যে কিংবা গোপন আটকের ক্ষেত্রে, মুক্ত…