২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই অধ্যাদেশে- (ক) “অভিযোগকারী” অর্থ এই অধ্যাদেশের অধীন অভিযোগ উত্থাপনকারী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান; (খ) “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল” অর্থ International Crimes (Tribunals) Act, 1973 (Act No. XIX of 1973) এর অধীন গঠিত ট্রাইব্যুনাল; (গ) “কনভেনশন” অর্থ জাতিসংঘের সাধারণ পরিষদে ২০০৬ সালের ২০ ডিসেম্বর গৃহীত এবং ২০১০ সালের ২৩ ডিসেম্বর কার্যকরকৃত গুম হইতে সকল ব্যক্তিকে সুরক্ষার নিমিত্ত আন্তর্জাতিক কনভেনশন; (ঘ) “কমিশন” অর্থ জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ৬২ নং অধ্যাদেশ) এর অধীন গঠিত কমিশন; (ঙ) “গোপন আটক কেন্দ্র” অর্থ এমন আটক…