১০। (১) যতদিন না গুম হওয়া ব্যক্তির সন্ধান পাওয়া যাইবে অথবা তাহার পরিণতি সম্পর্কে জানা যাইবে, কমিশন ততদিন পর্যন্ত গুম হওয়া ব্যক্তির সন্ধান চালাইয়া যাইবে; এবং এতদুদ্দেশ্যে প্রতি ৩ (তিন) মাস অন্তর এই সম্পর্কিত একটি অগ্রগতি প্রতিবেদন প্রস্তুতপূর্বক অভিযোগকারী এবং গুম হওয়া ব্যক্তির পরিবারের নিকট উহার অনুলিপি প্রেরণ করিবে। (২) ট্রাইব্যুনাল, বা ক্ষেত্রমত, কমিশন এই অধ্যাদেশের অধীন কোনো অভিযোগের পরিপ্রেক্ষিতে গুম হওয়া ব্যক্তিকে খুঁজিয়া বাহির করিবার উদ্দেশ্যে আটক কেন্দ্র, অন্য কোনো স্থান বা স্থাপনায় ফৌজদারি কার্যবিধির section 100 এ বর্ণিত তল্লাশি পরোয়ানা জারি করিতে পারিবে। (৩) ট্রাইব্যুনাল, বা…