৯। (১) নিম্নবর্ণিত পরিচালক সমন্বয়ে বোর্ড গঠিত হইবে, যথা :¾ (ক) সরকার কর্তৃক নিযুক্ত ৩ (তিন) জন ব্যক্তি; (খ) বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ঋণ গ্রহীতা-শেয়ার হোল্ডারগণ কর্তৃক নির্বাচিত ৯ (নয়) জন ব্যক্তি। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন ব্যবস্থাপনা পরিচালক পদাধিকারবলে বোর্ডের পরিচালক হইবেন, কিন্তু তাহার কোন ভোটাধিকার থাকিবে না। গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ২০১৩ সনের ৫৬ নং আইনের ধারা ৯ এর সংশোধন ৫। উক্ত আইনের ধারা ৯ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৯ প্রতিস্থাপিত হইবে, যথা:- “৯। বোর্ড।- (১) নিম্নবর্ণিত পরিচালক সমন্বয়ে বোর্ড গঠিত হইবে, যথা:- (ক) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক মনোনীত…