৭। (১) ব্যাংকের পরিশোধিত শেয়ার মূলধন হইবে তিনশত কোটি টাকা যাহা নিম্নবর্ণিত হারে পরিশোধিত হইবে, যথা:¾ (ক) ২৫%, সরকার বা তদ্কর্তৃক পরিচালিত বা নিয়ন্ত্রিত এইরূপ কোন সংস্থা বা সংগঠন; (খ) ৭৫%, ব্যাংকের ঋণ গ্রহীতা (শেয়ার হোল্ডার)। (২) সরকার, সময় সময়, ব্যাংকের পরিশোধিত শেয়ার মূলধন বৃদ্ধি করিতে পারিবে, তবে উহা কোনভাবেই অনুমোদিত মূলধনের বেশী হইতে পারিবে না । (৩) ঋণ গ্রহীতা তাহার শেয়ার সম শ্রেণির অপর ঋণ গ্রহীতার নিকট হস্তান্তর করিতে পারিবে। গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ২০১৩ সনের ৫৬ নং আইনের ধারা ৭ এর সংশোধন ৪। উক্ত আইনের ধারা ৭ এর- (ক) উপ-ধারা (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (১)…