৬। (১) ব্যাংকের অনুমোদিত মূলধন হইবে ১ (এক) হাজার কোটি টাকা। (২) অনুমোদিত মূলধন প্রতিটি ১০০ (একশত) টাকার ১০ (দশ) কোটি সাধারণ শেয়ারে বিভক্ত হইবে। (৩) ব্যাংক ইহার অনুমোদিত মূলধন, সরকারের পূর্বানুমোদনক্রমে, সময় সময় বৃদ্ধি করিতে পারিবে।