৪। (১) এই আইনের উদ্দেশ্যে পূরণকল্পে ইতোমধ্যে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ ১৯৮৩ (Ordinance No. XLVI of 1983) এর মাধ্যমে স্থাপিত গ্রামীণ ব্যাংক। (২) ব্যাংক একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং এই আইনের বিধানাবলী সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার এবং হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং ব্যাংক ইহার নামে মামলা দায়ের করিতে পারিবে এবং ইহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে। গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ২০১৩ সনের ৫৬ নং আইনের ধারা ৪ এর সংশোধন ৩। উক্ত আইনের ধারা ৪ এর উপ-ধারা (১) এর পরিবর্তে নিম্নরূপ…