৩৫। বোর্ড, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের বিধানাবলী কার্যকর ও ব্যাংকের বিষয়াবলী সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে যে সকল বিষয়ে বিধান করা প্রয়োজন বা সমীচীন সেই সকল বিষয়ে, এই আইনের বিধানাবলী ও বিধিমালার সহিত অসংগতিপূর্ণ নহে এইরূপ প্রবিধান প্রণয়ন করিতে পারিবে।