৩৪। সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এ আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিধি প্রণয়ন করিতে পারিবে। গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ২০১৩ সনের ৫৬ নং আইনের ধারা ৩৪ এর সংশোধন ১৫। উক্ত আইনের ধারা ৩৪ এ উল্লিখিত “সরকার,” শব্দ ও কমার পর “বোর্ডের সুপারিশক্রমে,” শব্দগুলি ও কমা সন্নিবেশিত হইবে।