৩২। সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, Income-tax Ordinance, 1984 (Ord. XXXVI of 1984) এর অধীন যে মেয়াদ নির্ধারণ করিবে ব্যাংক সেই মেয়াদের জন্য উহার আয়ের উপর প্রদেয় আয়কর হইতে অব্যাহতি লাভ করিবে। গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ২০১৩ সনের ৫৬ নং আইনের ধারা ৩২ এর সংশোধন ১৪। উক্ত আইনের ধারা ৩২ এ উল্লিখিত “Income-tax Ordinance, 1984 (Ord. XXXVI of 1984)” শব্দগুলি, কমা, সংখ্যাগুলি ও বন্ধনীর পরিবর্তে “আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন)” শব্দগুলি, কমা, সংখ্যাগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে।