২। বিষয় বা প্রসংগের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে,¾ (১) ’’ঋণ’’ অর্থে কোন ভূমিহীন ব্যক্তির পক্ষে ব্যাংক কর্তৃক প্রদত্ত নিশ্চয়তা বা দায়মুক্তি বা কোন ভূমিহীন ব্যক্তির পক্ষে ব্যাংক কর্তৃক গৃহীত কোন দায়ও ইহার অন্তর্ভুক্ত হইবে; (২) ’’চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের চেয়ারম্যান; (৩) ’’পরিচালক’’ অর্থ গ্রামীণ ব্যাংকের পরিচালক; (৪) ’’ পরিবার’’ অর্থে কোন ব্যক্তি এবং তাহার স্বামী বা স্ত্রী, পিতা, মাতা, পুত্র, কন্যা, ভাই ও বোন এবং সংশ্লিষ্ট ব্যক্তির উপর নির্ভরশীল সকলেই অন্তর্ভুক্ত হইবেন; (৫) ’’পল্লী এলাকা’’ অর্থ কোন সিটি কর্পোরেশন, পৌরসভা বা সেনানিবাসের অন্তর্ভুক্ত নহে এইরূপ এলাকা; (৬) ’’প্রবিধান’’ অর্থ…