১৯। ব্যাংক ভূমিহীন ব্যক্তিগণকে বৈদেশিক মুদ্রা লেনদেনের ব্যবসা ব্যতীত গৃহায়নসহ সকল প্রকার অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য, নির্ধারিত মেয়াদ এবং শর্ত সাপেক্ষে জামানতসহ বা ব্যতীত, নগদ বা বস্ত্তগত ঋণ প্রদান করিবে এবং উহা দ্বারা নিম্নবর্ণিত ব্যবসা সম্পাদন ও পরিচালনা করা যাইবে, যথা:- (ক) জমা রাখার উদ্দেশ্যে; (খ) ব্যাংকের সম্পদ বা অন্য কিছুর জামানতের বিপরীতে ব্যাংকের ব্যবসার উদ্দেশ্যে; (গ) বন্ড এবং ডিবেঞ্চার ইস্যু এবং বিক্রয়; (ঘ) ব্যাংক কর্তৃক প্রদত্ত ঋণ এবং অগ্রিম পরিশোধের নিশ্চয়তা স্বরূপ যে কোন প্রকার স্থাবর বা অস্থাবর সম্পত্তি ব্যাংকের নিকট প্লেজ, বন্ধক, হাইপোথিকেশন বা এসাইনমেন্ট গ্রহণ; (ঙ) ভূমিহীন…