১৭। (১) বোর্ডের সভা চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত তারিখ, সময় ও স্থানে অনুষ্ঠিত হইবে। (২) চেয়ারম্যান এবং অপর ৩ (তিন) জন পরিচালকের উপস্থিতিতে সভার কোরাম হইবে। (৩) উপ-ধারা (২) এ যাহা কিছুই থাকুক না কেন, নির্বাচিত পরিচালকের পদ শূন্য হইলে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পরিচালক নির্বাচন না হওয়া পর্যন্ত চেয়ারম্যান এবং সরকার কর্তৃক নিযুক্ত অপর ২ (দুই) জন পরিচালকের উপস্থিতিতে সভার কোরাম হইবে। (৪) ব্যবস্থাপনা পরিচালক ব্যতীত বোর্ডের সভায় প্রত্যেক পরিচালকের একটি করিয়া ভোট থাকিবে এবং ভোটের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী ব্যক্তির একটি নির্ণায়ক বা দ্বিতীয় ভোট প্রদানের ক্ষমতা থাকিবে। (৫) যে বিষয়ে কোন…