১৪। (১) ব্যাংকের একজন ব্যবস্থাপনা পরিচালক থাকিবেন যিনি উপ-ধারা (২) ও (৩) এর বিধান অনুসারে বাছাই কমিটির সুপারিশকৃত তিনজন প্রার্থীর প্যানেল হইতে বোর্ড কর্তৃক, বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদনক্রমে নিযুক্ত হইবেন। (২) ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য প্রার্থী বাছাই এর উদ্দেশ্য চেয়ারম্যান, বোর্ডের সহিত পরামর্শক্রমে অন্যূন ৩ (তিন) জন এবং অনধিক ৫ (পাঁচ) জন সদস্য সমন্বয়ে একটি বাছাই কমিটি গঠন করিবেন। (৩) ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য বাছাই কমিটি ৩ (তিন) জন প্রার্থীর একটি প্যানেলের সুপারিশ করিবে এবং এইক্ষেত্রে গ্রামীণ অর্থনীতি, ফাইন্যান্স বা মাইক্রোফাইন্যান্স এর ক্ষেত্রে জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন…