১০। (১) বোর্ডের একজন চেয়ারম্যান থাকিবেন যিনি সরকার নিযুক্ত পরিচালকগণের মধ্য হইতে সরকার কর্তৃক নিযুক্ত হইবেন। (২) চেয়ারম্যানের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে চেয়ারম্যান তাহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে সরকার, ব্যবস্থাপনা পরিচালক ব্যতীত, তদকর্তৃক নিযুক্ত কোন পরিচালককে চেয়ারম্যানের দায়িত্ব পালনের জন্য ক্ষমতা প্রদান করিতে পারিবে। গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ২০১৩ সনের ৫৬ নং আইনের ধারা ১০ এর সংশোধন ৬। উক্ত আইনের ধারা ১০ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ১০ প্রতিস্থাপিত হইবে, যথা:- “১০। চেয়ারম্যান।- (১) বোর্ডের একজন চেয়ারম্যান থাকিবেন যিনি মনোনীত পরিচালকগণের মধ্য হইতে…