২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “আনসার বাহিনী” অর্থ আনসার বাহিনী আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ৩ নং আইন) এর অধীন গঠিত আনসার বাহিনী; (খ) “গ্রাম” অর্থে ওয়ার্ডকেও বুঝাইবে; (গ) “মহাপরিচালক” অর্থ আনসার বাহিনীর মহাপরিচালক; (ঘ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (ঙ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (চ) “ওয়ার্ড” অর্থ Paurashava Ordinance, 1977 (XXVII of 1977)-এর section 2 এ সংজ্ঞায়িত Ward৷