গ্রাম প্রতিরক্ষা দল আইন, ১৯৯৫ ( ১৯৯৫ সনের ৫ নং আইন ) [১৬ ফেব্রুয়ারি, ১৯৯৫] দেশের আর্থ-সামাজিক ও জননিরাপত্তামূলক অবস্থার উন্নয়নের উদ্দেশ্যে গ্রাম প্রতিরক্ষা দল গঠনকল্পে প্রণীত আইন৷ যেহেতু দেশের আর্থ-সামাজিক ও জননিরাপত্তামূলক অবস্থার উন্নয়নের উদ্দেশ্যে গ্রাম প্রতিরক্ষা দল গঠন করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-