৩। (১) উপ-ধারা (২) এর অধীন অনুমতিপ্রাপ্ত না হইলে কোন গণকর্মচারী কোন বিদেশি নাগরিককে বিবাহ করিবেন না বা বিবাহ করিবার প্রতিশ্রুতি প্রদান করিবেন না। (২) কোন গণকর্মচারী কোন বিদেশি নাগরিককে বিবাহ করিবার বা বিবাহ করিবার প্রতিশ্রুতি প্রদানের অনুমতি চাহিয়া আবেদন করিলে রাষ্ট্রপতি উক্ত আবেদন মঞ্জুর করিতে পারিবেন। (৩) অন্য কোন আইনে বা চাকুরির শর্তাবলিতে যাহা কিছুই থাকুক না কেন, কোন গণকর্মচারী উপ-ধারা (১) এর বিধান লঙ্ঘন করিলে তাহাকে চাকুরি হইতে অপসারণ করা যাইবে।